"সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুভা' গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা।"- বিশ্লেষণ কর
উত্তর: "সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুভা' গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা" মন্তব্যটি যথার্থ। কারণ অনুভূতি প্রকাশে, অপারগ নিরুপায় সুভা অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে প্রস্থানে বাধ্য হয়। 'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধিতার কারণে সকলের কাছে অবজ্ঞা, অবহেলা পেলেও প্রকাশের ক্ষমতা তার ছিল না। কেউ তাকে বোঝেনি। কেউ তার সঙ্গে খেলত না। শেষাবধি সে অনিচ্ছা সত্ত্বেও নীরব বেদনায় তার চিরপরিচিত গ্রাম ছাড়তে বাধ্য হয়। 'সুভা' গল্পে লেখক বাকপ্রতিবন্ধী এক কিশোরীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ করেছেন। গল্পে দেখা যায়, সুভা কথা বলতে পারে না। তার সমবয়সিরা কেউ তার সঙ্গে মেশে না। বাবা তাকে ভালোবাসলেও মা তাকে গর্ভের কলঙ্ক বলে জ্ঞান করেন। নিঃসঙ্গ সুভা তখন প্রকৃতিতে আশ্রয় নেয়। 'সুভা' গল্পের সুতার সঙ্গে উদ্দীপকের 'অন্ধবধূ' কবিতার অন্ধবধূর সাদৃশ্য রয়েছে।। তবে উদ্দীপক ও 'সুভা' গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা। উদ্দীপকের অন্ধবধূর অনুভূতিশক্তি প্রবল। সেও সুভার মতো। প্রকৃতির সঙ্গে সখ্য স্থাপন করেছে। তবে 'সুভা' গল্পে সুভার যে। পরিণতি লেখক অঙ্কন করেছেন তা অনেক বেশি মর্মস্পর্শী। উদ্দীপকের অন্ধবধূ তবু নিজের অনুভূতি, তার প্রতি চারপাশের। অবহেলা প্রকাশ করতে পারে কিন্তু সুভা কোনো অনুভূতিরই প্রকাশ করতে পারে না। উদ্দীপকের অন্ধবধূকে দেখা যায়, সে নিজের মৃত্যু কামনা করে হলেও কষ্টের প্রকাশ করে কিন্তু সুভা তাও পারে না। অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে তার নীরব প্রস্থান পাঠক হৃদয়কে আরও বেশি নাড়া দেয়। তাই বলা যায়, সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুভা' গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুভা' গল্পের পরিণতি সম্পূর্ণ আলাদা।"- বি…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর