শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুলতানার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সুলতানার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো শারীরিক প্রতিবন্ধিতা এবং সামাজিক অবজ্ঞা, অবহেলা ও নেতিবাচক আচরণ। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী। আর তার এই প্রতিবন্ধিতার কারণে তাকে সবাই অবহেলা ও অবজ্ঞা করত। তার সঙ্গে কেউ মিশত না, খেলত না। উদ্দীপকের সুলতানা শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাত এবং ডান পা একরকম অকেজো। স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা, কাজকর্ম সে করতে পারে না। তাকে অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। আর এ কারণে তার সঙ্গে কেউ মিশতে চায় না, খেলাও করে না। উদ্দীপকের সুলতানার এ অবস্থা 'সুভা' গল্পের সুভার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সুভা বাক্প্রতিবন্ধী বলে তার বয়সি ছেলে-মেয়েরা তার সঙ্গে মেশে না, খেলা করে না। সুভার মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন। সুভা প্রতিবন্ধী বলে সমাজের মানুষের কাছে সুভার মা-বাবাকে নানা অপমান ও গঞ্জনা সহ্য করতে হয়েছে। ছিপ ফেলে মাছ ধরার সময় নীরব সঙ্গী হিসেবে চাইলেও প্রতাপ সুভাকে কলকাতায় যাওয়ার সময় বারণ করেনি। এভাবে উদ্দীপকের সুলতানার শারীরিক প্রতিবন্ধিতার সঙ্গে 'সুভা' গল্পের সুভার শারীরিক প্রতিবন্ধিতার মিল রয়েছে।

SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল

উদ্দীপকের সুলতানার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্য…

উদ্দীপক

জন্ম থেকেই সুলতানার ডান হাত এবং ডান পা একরকম অকেজো। বেশিক্ষণ হাঁটতে পারে না। প্রায় সব কাজেই কারো না কারো সাহায্য নিতে হয়। অন্যদের মতো স্বাভাবিক না হওয়ায় কেউ তার সঙ্গে মিশতে চাইত না এবং খেলাও করত না। কিন্তু সুলতানা মনোবল হারায়নি। ডান হাতে শক্তি না থাকায় সে বাম হাতে লেখালেখি করে। পড়াশুনা অব্যাহত রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সে এখন স্নাতকে ভর্তি হয়েছে।

Dhaka · 2023

উত্তর

'অনিমেষ' শব্দের অর্থ অপলক, বা পলকহীন।

উত্তর

কালো চোখকে তর্জমা করতে হয় না। কারণ কালো চোখের মাধ্যমে মানুষের মনের ভাবের প্রতিফলন ঘটে থাকে। মানুষের ভাব প্রকাশ হলো ভাষা। মানুষ বলে, লিখে এবং ইশারায় মনের ভাব প্রকাশ করে। মানুষের চোখেরও একটা ভাষা আছে। তা চোখের দিকে তাকালেই বোঝা যায়। 'সুভা' গল্পের সুভার কালো চোখের দিকে তাকালে তা বোঝা যেত। সুভার বড়ো বড়ো কালো চোখের যে ভাষা, যে উজ্জ্বলতা তাতে অবর্ণনীয় ভাবের প্রকাশ ঘটত। তার দিকে তাকালে সেই ভাষা আর কোনো তর্জমা করার দরকার হতো না। তার চোখ দুটোই কথা বলত। সুভার মনের ভাব তার চোখের উপরে কখনো উজ্জ্বল হয়ে জ্বলে উঠত, আবার কখনো ম্লানভাবে নিভে আসত। তাই সুভার কালো চোখকে তর্জমা করতে হয় না।

উত্তর

উদ্দীপকের সুলতানার সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো শারীরিক প্রতিবন্ধিতা এবং সামাজিক অবজ্ঞা, অবহেলা ও নেতিবাচক আচরণ। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী। আর তার এই প্রতিবন্ধিতার কারণে তাকে সবাই অবহেলা ও অবজ্ঞা করত। তার সঙ্গে কেউ মিশত না, খেলত না। উদ্দীপকের সুলতানা শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাত এবং ডান পা একরকম অকেজো। স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা, কাজকর্ম সে করতে পারে না। তাকে অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। আর এ কারণে তার সঙ্গে কেউ মিশতে চায় না, খেলাও করে না। উদ্দীপকের সুলতানার এ অবস্থা 'সুভা' গল্পের সুভার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সুভা বাক্প্রতিবন্ধী বলে তার বয়সি ছেলে-মেয়েরা তার সঙ্গে মেশে না, খেলা করে না। সুভার মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন। সুভা প্রতিবন্ধী বলে সমাজের মানুষের কাছে সুভার মা-বাবাকে নানা অপমান ও গঞ্জনা সহ্য করতে হয়েছে। ছিপ ফেলে মাছ ধরার সময় নীরব সঙ্গী হিসেবে চাইলেও প্রতাপ সুভাকে কলকাতায় যাওয়ার সময় বারণ করেনি। এভাবে উদ্দীপকের সুলতানার শারীরিক প্রতিবন্ধিতার সঙ্গে 'সুভা' গল্পের সুভার শারীরিক প্রতিবন্ধিতার মিল রয়েছে।

উত্তর

সুভার মধ্যে সুলতানার মতো দৃঢ়চেতা মনোভাবের অভাবের কারণে তাকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে, তাই "উদ্দীপকের সুলতানা চরিত্রের যে দিকটি সুভার মধ্যে অনুপস্থিত, সেটিই তার করুণ পরিণতির মূল কারণ" মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পের বাকপ্রতিবন্ধী সুভা অবজ্ঞা ও অবেহলার শিকার হয়। তার সামনে সবাই তার ভবিষ্যৎ নিয়ে এমন দুশ্চিন্তা করত যে সে নিজেকে বিধাতার অভিশাপ মনে করত এবং আত্মগোপন করে থাকতে চাইত। সমবয়সি বালক-বালিকারা তাকে দেখে ভয় পেয়ে তার সঙ্গে খেলত না, তাই সে সঙ্গীহীন ছিল। সে প্রকৃতির কাছে আশ্রয় নিয়েছিল। অন্যের অবজ্ঞায় সে দৃঢ় থাকতে পারেনি বরং গুটিয়ে গিয়েছে বেদনায়। 'সুভা' গল্পের সুভা বাকপ্রতিবন্ধী; সে কথা বলতে পারে না। এ কারণে শৈশব থেকেই সে অবহেলার শিকার। সমবয়সিরা তাকে স্বাভাবিকভাবে গ্রহণ না করে দূরে সরিয়ে দিয়েছে। পরিবারে বাবা সহ্য করলেও সুভার মা সুভাকে সহজভাবে গ্রহণ করেননি। মা তাকে নিজের ত্রুটিস্বরূপ মনে করেছেন। স্বাভাবিক মানুষের মতো বোধ-বুদ্ধিসম্পন্ন হয়েও সুভা সমাজ ও পরিবারের অবহেলার শিকার হয়ে নিজেকে আলাদা করে রেখেছে। সে নির্বাক প্রকৃতি, গৃহপালিত পশুগুলোর সঙ্গেই নিজের অনুভূতি প্রকাশ করেছে। এ ক্ষেত্রে উদ্দীপকের সুলতানা ব্যতিক্রম। সুলতানা শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও স্বাভাবিক মানুষের মতো শিক্ষাগ্রহণ করতে চেয়েছে। ডান হাতে শক্তি না থাকলেও সে বাম হাতে লেখালেখি করে নিজের পড়াশোনা অব্যাহত রেখেছে এবং স্নাতকে ভর্তি হয়েছে, যা সুভার পক্ষে সম্ভব হয়নি।'সুভা' গল্পের সুভার কথা বলতে না পারাটাই তার জীবনের করুণ পরিণতির মূল কারণ হয়ে উঠেছিল। এ কারণেই সে সমাজ ও পরিবারের অবহেলার শিকার হয়ে মনোবল হারিয়েছে। এ ক্ষেত্রে উদ্দীপকের সুলতানা মনোবল হারায়নি। সে আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সুভা তার অনুভূতিকে সেভাবে প্রকাশ করতে পারেনি। সে কল্পনা করেছে প্রতিবন্ধিতা কাটিয়ে উঠতে কিন্তু বাস্তবে তা করতে পারেনি। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রসুভা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুদীপ্ত ও তনয়ার একমাত্র সন্তান মৌনতা। নিটোল চোখের শান্ত মৌনতা কথা বলতে পারে না। তার প্রতি মাঝে মাঝে মায়ের বিরূপ আচরণ মনে খুব দুঃখ দেয়, কিন্তু বাবার আদর ও ভালোবাসায় সে সব দুঃখ ভুলে যায়। সুদীপ্ত কখনোই মেয়েকে বোঝা মনে করেন না বরং তার কাছে মৌনতা সৃষ্টিকর্তার এক বিশেষ উদাহরণস্বরূপ। তাই, মৌনতার সব না বলা ভাষার চাহনি তার কাছে এক গল্পগাথা।

Mymensingh · 2020

'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপকের সুদীপ্ত চরিত্রটি 'সুভা' গল্পের কোন চরিত্রকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
“উদ্দীপকের মৌনতার বাবা 'সুভা' গল্পের সুভার বাবারই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।

“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মেয়েটির নাম আঁখি। চোখে না দেখলেও বিশেষ যন্ত্রের সাহায্যে পড়াশোনা চালিয়ে যায়। বন্ধুদের অন্যতম 'তিতু' জন্মদিনের উপহার হিসেবে আঁখিকে একটি ঝুনঝুন বল উপহার দেয়। এই বলের সাহায্যে ক্রিকেট খেলার ছক্কা মেরে আঁখি তার দলকে বিজয় এনে দেয়।

Barisal · 2020

সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?
সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল কেন? বুঝিয়ে দাও।
উদ্দীপকে 'সুভা' গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
“সুভা' গল্পের 'প্রতাপ' যদি উদ্দীপকের 'তিতু' হতো, তাহলে 'সুভা' গল্পের পরিণতি অন্য রকম হতে পারত।"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল কেন? বুঝিয়ে দাও।

সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল কেন? বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?

সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাবা-মা হারা রেজা তার চাচা আমজাদ সাহেবের কাছে থাকে। রেজার একটি হাত ও একটি পা নেই। তবু সে থেমে থাকে না। ক্লাসে ভালো ফলাফল করায় শিক্ষকগণ তাকে স্নেহ করেন। সহপাঠীরা তাকে সহযোগিতা করে। তবে কেউ কেউ তাকে নিয়ে তামাশা করে। ফলে অনেক সময় মন খারাপ হয়। চাচা তাকে বলে, "মন খারাপ করো না, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পার।”

Chittagong · 2020

সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের রেজার সাথে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্য ব্যাখ্যা কর।
সুভার বাবা-মায়ের মানসিকতা যদি রেজার চাচার মতো হতো তবে সুভার পরিণতি অন্য রকম হতে পারত- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন? ব্যাখ্যা কর।

সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের মৌনতার বাবা 'সুভা' গল্পের সুভার বাবারই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি বিশ্লেউদ্দীপকের সুদীপ্ত চরিত্রটি 'সুভা' গল্পের কোন চরিত্রকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পে'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?“সুভা' গল্পের 'প্রতাপ' যদি উদ্দীপকের 'তিতু' হতো, তাহলে 'সুভা' গল্পের পরিণতি অন্যউদ্দীপকে 'সুভা' গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল কেন? বুঝিয়ে দাও।সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?সুভার বাবা-মায়ের মানসিকতা যদি রেজার চাচার মতো হতো তবে সুভার পরিণতি অন্য রকম হতে উদ্দীপকের রেজার সাথে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্য ব্যাখ্যা কর।সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন? ব্যাখ্যা কর।সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।