'প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়'- ব্যাখ্যা করো।
উত্তর: প্রকৃতির বিভিন্ন শব্দ ও কোলাহল দিয়ে প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। নদীর কলধ্বনি, পাখির ডাক, মাঝির গান, লোকের কোলাহল ইত্যাদি দিয়ে প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয়। সে সময় পেলেই নদীর পাড়ে এসে বসে। তখন প্রকৃতির নানান উপাদান নিজের সমস্ত ভাষা নিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো সুভার হৃদয়ে আছড়ে পড়ে। এই ভাষার বিস্তার যেন বিশ্বব্যাপী। এভাবেই প্রকৃতি বিভিন্ন শব্দের মধ্য দিয়ে সুভার ভাষার অভাব পূরণ করে দেয়।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
'প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়'- ব্যাখ্যা করো।
উত্তর