শারীরিক প্রতিবন্ধিতা মানবিক অনুভূতির অন্তরায় নয়-উদ্দীপক ও 'সুভা' গল্পের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: ঘ. উদ্দীপকে নীলা ও 'সুভা' গল্পের সুভা উভয়ে বাক্প্রতিবন্ধী সত্ত্বেও প্রখর অনুভূতিশীল ছিল বিধায় বলা যায়, "শারীরিক প্রতিবন্ধিতা মানবিক অনুভূতির অন্তরায় নয়" উক্তিটি যথার্থ। 'সুভা' গল্পে সুভা ছিল বাক্প্রতিবন্ধী। সে জন্ম থেকেই কথা বলতে পারত না। কিন্তু তার অনুভূতি ছিল তীক্ষ্ণ। সবার নেতিবাচক কথাবার্তায় বুঝত যে সে বিধাতার অভিশাপম্বরূপ পিতৃগৃহে জন্ম নিয়েছে। তাই সে আত্মগোপন করে থাকতে চাইত। নির্বাক প্রকৃতির সঙ্গে ছিল তার অন্তরঙ্গতা। রবীন্দ্রনাথ ঠাকুর এ গল্পে মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। উদ্দীপকে নীলা কথা বলতে পারে না। এ কারণে লোকে তাকে ঠাট্টা করে। এতে তার মা বিরক্ত হয়। নীলা বাক্প্রতিবন্ধী হলেও অনুভূতিপ্রবণ। সে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা অর্জন করতে চায়। অন্তর্দৃষ্টি দিয়ে সে সবার মনের ভাষা বুঝতে পারে। 'সুভা' গল্পের সুভাও কথা বলতে পারে না। এ কারণে তার প্রতিবেশীরা তার সামনেই তার ভবিষ্যৎ নিয়ে নানা রকম মন্তব্য করে। নিজের মা তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। সমবয়সিরা তার সঙ্গে মেশে না, খেলে না। সুভা একজন অনুভূতিপ্রবণ মানুষ। সবার এমন আচরণে সে কষ্ট পায়। প্রকৃতির সঙ্গে সে সখ্য গড়ে তোলে। অবলা প্রাণীরা তার বন্ধু হয়ে ওঠে। 'সুভা' গল্পের সুভা কথা বলতে না পারলেও প্রকৃতি ও অবোধ প্রাণীর সঙ্গে সে অনুভূতির সম্পর্ক গড়ে তোলে। তারাই তার আশ্রয়। উদ্দীপকের নীলা কথা বলতে না পারলেও সুভার মতো অনুভূতিপ্রবণ। শারীরিক প্রতিবন্ধিতা তাদের মানবিক অনুভূতিকে নষ্ট করতে পারেনি। তাই বলা যায় যে, মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
শারীরিক প্রতিবন্ধিতা মানবিক অনুভূতির অন্তরায় নয়-উদ্দীপক ও 'সুভা' গল…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর