সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ল কেন?
উত্তর: অনিচ্ছা সত্ত্বেও চিরচেনা প্রকৃতি, পরিবেশ ছেড়ে চলে যাওয়ার বেদনায় সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ল। 'সুভা' গল্পে বাক্প্রতিবন্ধী সুভার বিয়ে হচ্ছে না বলে লোকনিন্দা শুরু হয়ে যায়। কন্যাদায়গ্রস্ত পিতা অবশেষে সুভাকে বিয়ে দেওয়ার জন্য সুভাকে নিয়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সিদ্ধান্তে সুভার হৃদয় চরমভাবে আহত হয়। দুঃখভারাক্রান্ত মন নিয়ে একে একে সে সবকিছু থেকে বিদায় গ্রহণ করে। সবশেষে শুক্লাদ্বাদশীর রাতে শোওয়ার ঘর থেকে বের হয়ে চিরপরিচিত নদীতীরে ধরণির আশ্রয় প্রত্যাশায় শষ্পশয্যায় লুটিয়ে পড়ে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
সুভা শষ্পশয্যায় লুটিয়ে পড়ল কেন?
উত্তর