আবদুর রহমানকে সকল কাজের কাজি বলা হয় কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: আবদুর রহমানকে সকল কাজের কাজি বলা হয়েছে কারণ সে সব কাজে পারদর্শী। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির লেখক আফগানিস্তানের রাজধানী কাবুলের নিকটে খাজামোল্লা গ্রামে বসবাসের সময় আবদুর রহমান নামের একজন তাঁর দেখভালের দায়িত্বে নিয়োজিত হয়। ফরাসি অধ্যক্ষ জিরার সাহেব আবদুর রহমানের সঙ্গে লেখকের পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেন, লেখকের সব কাজ সে করে দেবে-জুতো বুরুশ থেকে খুনখারাবি পর্যন্ত। এ প্রসঙ্গেই আবদুর রহমানকে হরফুন-মৌলা বা সকল কাজের কাজি বলা হয়েছে। আবদুর রহমান পেশায় বাবুর্চি হলেও সকল কাজে তার দক্ষতা বা পারদর্শিতা বোঝাতেই তাকে সকল কাজের কাজি বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উপেক্ষিত শক্তির উদ্বোধন · সৃজনশীল
আবদুর রহমানকে সকল কাজের কাজি বলা হয় কেন? বুঝিয়ে লেখ।
উত্তর