'উদ্দীপকে বর্ণিত পৌর মেয়রের দৃষ্টিভঙ্গিই 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের মূল সুর।"- উক্তিটির যৌক্তিকতা যাচাই কর।
উত্তর: "উদ্দীপকে বর্ণিত পৌর মেয়রের দৃষ্টিভঙ্গিই 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের মূল সুর।"- উক্তিটি যৌক্তিক। পৃথিবীতে জাতি-ধর্ম, শ্রেণি-পেশার বৈচিত্র্য রয়েছে। সবাই মিলেমিশেই এই পৃথিবীকে পরিচালিত করে। তবে কিছু মানুষ আবার মানুষে মানুষে পার্থক্য সৃষ্টি করে। উঁচু-নিচু, ধনী-গরিবের ভেদাভেদ সৃষ্টি করে। মানুষ হয়ে মানুষকে অবজ্ঞা, অবহেলা ও উপেক্ষা করে। কিন্তু এ অবস্থা কারও কাম্য নয়। উদ্দীপকে পৌর মেয়র নির্বাচনে জয়ী হয়েও অহংকারবোধে নিজেকে আলাদা করে দেখেননি। তিনি পৌরসভার প্রতিটি মানুষকে একভাবে গুরুত্ব দিয়েছেন। তাদেরকে উপেক্ষা করেননি তিনি। বরং সাম্যবাদী মানসিকতার পরিচয় দিয়ে মানুষের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন। তার দৃষ্টিভঙ্গি যেন 'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধের মূল সুর। উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধে ভদ্র সম্প্রদায় কর্তৃক তথাকথিত 'ছোটলোক' সম্প্রদায়কে উপেক্ষার চিত্র অঙ্কিত হয়েছে। তবে লেখক এই উপেক্ষিত শক্তিকে জাগিয়ে তুলতে চেয়েছেন। সব ভেদাভেদ দূর করে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের জাগিয়ে তোলা সম্ভব। ভাই বলে তাদেরকে অন্তর থেকে আহ্বান করতে হবে। তাদের সঙ্গে প্রাণে প্রাণ মিলিয়ে ডাকলেই তাদেরকে জাগ্রত করা যাবে। উদ্দীপকের পৌর মেয়র এই কাজটিই করেছেন। তাই প্রশ্নোক্ত উক্তিটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · উপেক্ষিত শক্তির উদ্বোধন · সৃজনশীল
'উদ্দীপকে বর্ণিত পৌর মেয়রের দৃষ্টিভঙ্গিই 'উপেক্ষিত শক্তির উদবোধন' প…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর