'আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই'- লেখকের এই হতাশার কারণ কী?
উত্তর: 'আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই।'- বলতে পল্লিসাহিত্যের বর্তমান দৈন্যদশাকে বোঝানো হয়েছে। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিসাহিত্যের অনুষঙ্গগুলোকে অমূল্য সম্পদ বলে উল্লেখ করেছেন। বাংলার পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। অথচ আমাদের সচেতন সাহিত্য সমাজ পল্লির অমূল্য সেসব সাহিত্যের কদর করছে না। নব্য শহুরে সাহিত্যের প্রতি তারা বেশি অনুরাগী হয়ে উঠেছে। যারা পল্লির এসব সাহিত্য তৈরি ও চর্চা করত তারাও আজ দুঃখ-দৈন্যে আক্রান্ত। আমাদের মনে সুখের পরশ নেই। প্রশ্নোক্ত উক্তিটিতে আমাদের উদাসীনতা ও পারিপার্শ্বিকতার দুরাচারে পল্লিসাহিত্য আজ যে বিপন্ন তাই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
'আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই'- লেখকের এই হতাশার কারণ কী?
উত্তর