শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের সিয়ামের ধ্যান-ধারণা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের ভাবনার পরিপন্থী।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: "উদ্দীপকের সিয়ামের ধ্যান-ধারণা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের ভাবনার পরিপন্থী।"- মন্তব্যটি যথার্থ। পল্লিসাহিত্য আমাদের অমূল্য সম্পদ। বাংলাদেশের পল্লির আনাচে-কানাচে এ সম্পদ ছড়িয়ে আছে। অথচ আমরা সেদিকে নজর না দিয়ে বিদেশি সাহিত্য-সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছি। যার ফলে পল্লিসাহিত্যের এসব সম্পদ বিলীন হয়ে যাচ্ছে। আমাদের উচিত এর সংরক্ষণ ও প্রসারণ নিশ্চিত করা। উদ্দীপকের সিয়াম হিন্দি ও ইংরেজি গান পছন্দ করে। অবসর পেলেই সে ঐসব গান শোনে। তার বাবা পল্লিগানের সম্পর্কে গুরুত্ব সম্পর্কে জানানোর পরও তার মানসিকতার কোনো পরিবর্তন হয় না। সিয়ামের এ ধরনের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের ভাবনার পরিপন্থী। কারণ লেখক এ প্রবন্ধে পল্লিসাহিত্যের গুরুত্ব তুলে ধরে এর সংরক্ষণ ও প্রসারের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক বলেছেন আমাদের পল্লির আনাচে-কানাচে পল্লিসাহিত্য ছড়িয়ে আছে। সাহিত্যের ভান্ডারে দান করার মতো পল্লির নতুন সম্পদের অভাব নেই। অথচ রুচির ও সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের অবহেলায় আজ তা ধ্বংসের পথে দাঁড়িয়েছে। এজন্য তিনি পল্লিজননীর সন্তানদের এদিকে মনোযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এর সংরক্ষণ ও প্রসারের জন্য। লেখকের এ ভাবনার সাথে উদ্দীপকের সিয়ামের ভাবনার পার্থক্য রয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল

"উদ্দীপকের সিয়ামের ধ্যান-ধারণা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের ভাবন…

উদ্দীপক

সিয়াম অবসরে হিন্দি ও ইংরেজি গান শোনে। তার বাবা আলমাস সাহেব তাকে জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি বাংলা গান শোনার জন্য উৎসাহিত করেন এবং বলেন এ গানগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে। কিন্তু আজ বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের এসব গান হারিয়ে যাচ্ছে। এতকিছু বলার পরও সিয়ামের মানসিকতার পরিবর্তন হয়নি।

Sylhet · 2019

উত্তর

আজকাল বাংলা সাহিত্যের পনেরো আনা শহুরে সাহিত্য।

উত্তর

"নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফব্জিকার।"-পল্লিসাহিত্যের প্রতি যত্নশীল না হওয়ার কুফল সম্পর্কে বলতে গিয়ে লেখক এ কথা বলেছেন। পল্লিসাহিত্য আমাদের দেশের ঐতিহ্যের ধারক ও বাহক। একসময় এ দেশের পল্লিসাহিত্য যথেষ্ট সমৃদ্ধ ছিল। বর্তমানে মানুষের রুচির পরিবর্তনে এগুলো লুপ্ত হতে চলেছে। ফলে পল্লিসাহিত্যের উপাদানগুলো এখন ধ্বংসের মুখে। অথচ অতীতে সর্বস্তরের মানুষ এই পল্লিসাহিত্য সম্পর্কে জানত এবং চর্চা করত। আর এখন সেগুলো অনাদৃত হয়ে পড়ে আছে। যদি চর্চার অভাবে এগুলো এভাবেই পড়ে থাকে তাহলে ভবিষ্যতে এগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই পল্লিজননীর সন্তানদের উচিত এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, চর্চা করা। তা না হলে অবহেলা ও অনাদরে একসময় এগুলো বিলীন হয়ে যাবে। এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের বাংলাদেশের লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের দিক নির্দেশ করে। সাহিত্যের ভান্ডারে দান করার মতো পল্লির ভান্ডারে সম্পদের অভাব নেই। পল্লির ঘাটে, মাঠে, পল্লিব আলো-বাতাসে, পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। আমাদের উচিত এ সম্পদকে সঠিকভাবে সংরক্ষণ ও প্রসার ঘটানো। উদ্দীপকের আলমাস সাহেব তার ছেলের সিয়ামকে পল্লিসাহিত্যের অন্যতম উপাদান পল্লিগানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। তার ছেলে সিয়াম হিন্দি ও ইংরেজি গান শুনতে পছন্দ করে। আলমাস সাহেব তাকে বোঝান যে পল্লিগান যেমন- জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে। অথচ আজ বিদেশি সংস্কৃতির প্রভাবে এসব গান হারিয়ে যাচ্ছে। আলমাস সাহেবের এই ভাবনার প্রকাশ 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখকের মধ্যে দেখা যায়। লেখক পল্লিসাহিত্যের পল্লিগানগুলোকে অমূল্য রত্নবিশেষ হিসেবে অবিহিত করেছেন। এ গানের সাথে শহুরে তুলনা হতে পারে না। সময় ও বুচির পরিবর্তনে এসব গান আজ ধ্বংসের মুখে। তাই পল্লির সন্তানদের উচিত এদিকে মনোযোগ দেওয়া। প্রবন্ধের এ দিকটিই উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতায় প্রকাশ পেয়েছে।

উত্তর

"উদ্দীপকের সিয়ামের ধ্যান-ধারণা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের ভাবনার পরিপন্থী।"- মন্তব্যটি যথার্থ। পল্লিসাহিত্য আমাদের অমূল্য সম্পদ। বাংলাদেশের পল্লির আনাচে-কানাচে এ সম্পদ ছড়িয়ে আছে। অথচ আমরা সেদিকে নজর না দিয়ে বিদেশি সাহিত্য-সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছি। যার ফলে পল্লিসাহিত্যের এসব সম্পদ বিলীন হয়ে যাচ্ছে। আমাদের উচিত এর সংরক্ষণ ও প্রসারণ নিশ্চিত করা। উদ্দীপকের সিয়াম হিন্দি ও ইংরেজি গান পছন্দ করে। অবসর পেলেই সে ঐসব গান শোনে। তার বাবা পল্লিগানের সম্পর্কে গুরুত্ব সম্পর্কে জানানোর পরও তার মানসিকতার কোনো পরিবর্তন হয় না। সিয়ামের এ ধরনের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের ভাবনার পরিপন্থী। কারণ লেখক এ প্রবন্ধে পল্লিসাহিত্যের গুরুত্ব তুলে ধরে এর সংরক্ষণ ও প্রসারের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক বলেছেন আমাদের পল্লির আনাচে-কানাচে পল্লিসাহিত্য ছড়িয়ে আছে। সাহিত্যের ভান্ডারে দান করার মতো পল্লির নতুন সম্পদের অভাব নেই। অথচ রুচির ও সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের অবহেলায় আজ তা ধ্বংসের পথে দাঁড়িয়েছে। এজন্য তিনি পল্লিজননীর সন্তানদের এদিকে মনোযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এর সংরক্ষণ ও প্রসারের জন্য। লেখকের এ ভাবনার সাথে উদ্দীপকের সিয়ামের ভাবনার পার্থক্য রয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রপল্লিসাহিত্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ষাটোর্ধ্ব শমসের গাজি বাড়ি ফেরার পথে দেখেন দুজন যুবক মোবাইল ফোনে মরমি শিল্পী আব্দুল আলীমের গাওয়া 'পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই'... গানটি মনোযোগ দিয়ে শুনছে। তিনি তাদের কাছে গিয়ে বললেন, 'এখনকার ছেলেরা তো এ গানগুলো শোনে না, অথচ তোমরা ldots।' শমসের গাজির কথা শুনে যুবকরা বলে ওঠে, 'এ গানগুলোই তো বাঙালি সংস্কৃতির প্রাণ।এগুলোকে কীভাবে ভুলি?' যুবকদের কথা মধুর মতো লাগে তাঁর কানে।

Dinajpur · 2019

মনসুর বয়াতি কে?
'নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার'- লেখক একথা কেন বলেছেন?
উদ্দীপকের যুবকদের মাঝে 'পল্লিসাহিত্য' রচনার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপকের শমসের গাজি কি 'পল্লিসাহিত্য' রচনার লেখকের চেতনার ধারক? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার'- লেখক একথা কেন বলেছেন?

'নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার'- লেখক একথা কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মনসুর বয়াতি কে?

মনসুর বয়াতি কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সিয়াম অবসরে হিন্দি ও ইংরেজি গান শোনে। তার বাবা আলমাস সাহেব তাকে জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি বাংলা গান শোনার জন্য উৎসাহিত করেন এবং বলেন এ গানগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে। কিন্তু আজ বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের এসব গান হারিয়ে যাচ্ছে। এতকিছু বলার পরও সিয়ামের মানসিকতার পরিবর্তন হয়নি।

Sylhet · 2019

আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য?
“নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার।” বলতে লেখক কী বুঝিয়েছেন?
উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন দিক নির্দেশ করে? ব্যাখ্যা কর।
"উদ্দীপকের সিয়ামের ধ্যান-ধারণা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের ভাবনার পরিপন্থী।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.“নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার।” বলতে লেখক কী বুঝিয়েছেন?

“নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার।” বলতে লেখক কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য?

আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে 'বিজয় একাত্তর' হলে থাকে। অর্ণব দেখতে পেল মোবাইল ফোনে সহপাঠীরা হিন্দি, রক, ব্যান্ড-এর গান শুনতে পছন্দ করে। লোকসংগীতের প্রতি এই অনাগ্রহ দেখে অর্ণব মোবাইলে আব্বাস উদ্দিন, লালন, হাসন, পাগলা কানাই-এর গান শোনে। অর্ণবের উদ্যোগের ফলেই শিক্ষার্থীদের মধ্যে ধীরে ধীরে লোকসংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।

Chittagong · 2019

প্রবাদ বাক্য কী?
ছড়া সাহিত্যকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের অর্ণবের সহপাঠীরা যে সাহিত্যের অনুরাগী তা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
"উদ্দীপকের অর্ণবের উদ্যোগই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের প্রত্যাশা।”- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.ছড়া সাহিত্যকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয় কেন? ব্যাখ্যা কর।

ছড়া সাহিত্যকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.প্রবাদ বাক্য কী?

প্রবাদ বাক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

করিম সাহেব আধুনিক শিক্ষায় শিক্ষিত। তিনি ও তার পরিবারের সদস্যরা ইংরেজি, হিন্দি গান ও সিনেমার প্রতি আকৃষ্ট। তার ধারণ পাশ্চাত্য সাহিত্য-সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে বেশি দূর আগানো যাবে না। অন্যদিকে তার বন্ধু সালাম সাহেব উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয়ে লালন করেন। পল্লিগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি তাঁর প্রিয় গান।। ব্যক্তিগত লাইব্রেরিতে মৈমনসিংহ গীতিকা, পুঁথি ও রূপকথার গল্পসহ বাংলা ভাষার বিভিন্ন বই সংগ্রহ করেছেন।

Jessore · 2019

প্রবাদ বাক্য কাকে বলে?
পল্লিসাহিত্যকে সংরক্ষণ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের করিম সাহেবের মানসিকতায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
সালাম সাহেবের মনোভাব যেন 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের চাওয়ারই প্রতিফলন।- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের শমসের গাজি কি 'পল্লিসাহিত্য' রচনার লেখকের চেতনার ধারক? তোমার উত্তরের পউদ্দীপকের যুবকদের মাঝে 'পল্লিসাহিত্য' রচনার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।'নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার'- লেখক একথা কেন বলেছেন?মনসুর বয়াতি কে?উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন দিক নির্দেশ করে? ব“নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার।” বলতে লেখক কী বুঝিয়েছেন?আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য?"উদ্দীপকের অর্ণবের উদ্যোগই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের প্রত্যাশা।”- বিশ্লেষণউদ্দীপকের অর্ণবের সহপাঠীরা যে সাহিত্যের অনুরাগী তা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আলোকছড়া সাহিত্যকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয় কেন? ব্যাখ্যা কর।প্রবাদ বাক্য কী?সালাম সাহেবের মনোভাব যেন 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের চাওয়ারই প্রতিফলন।- উক্ত

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।