উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন দিক নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের বাংলাদেশের লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের দিক নির্দেশ করে। সাহিত্যের ভান্ডারে দান করার মতো পল্লির ভান্ডারে সম্পদের অভাব নেই। পল্লির ঘাটে, মাঠে, পল্লিব আলো-বাতাসে, পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। আমাদের উচিত এ সম্পদকে সঠিকভাবে সংরক্ষণ ও প্রসার ঘটানো। উদ্দীপকের আলমাস সাহেব তার ছেলের সিয়ামকে পল্লিসাহিত্যের অন্যতম উপাদান পল্লিগানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। তার ছেলে সিয়াম হিন্দি ও ইংরেজি গান শুনতে পছন্দ করে। আলমাস সাহেব তাকে বোঝান যে পল্লিগান যেমন- জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি আমাদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে। অথচ আজ বিদেশি সংস্কৃতির প্রভাবে এসব গান হারিয়ে যাচ্ছে। আলমাস সাহেবের এই ভাবনার প্রকাশ 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখকের মধ্যে দেখা যায়। লেখক পল্লিসাহিত্যের পল্লিগানগুলোকে অমূল্য রত্নবিশেষ হিসেবে অবিহিত করেছেন। এ গানের সাথে শহুরে তুলনা হতে পারে না। সময় ও বুচির পরিবর্তনে এসব গান আজ ধ্বংসের মুখে। তাই পল্লির সন্তানদের উচিত এদিকে মনোযোগ দেওয়া। প্রবন্ধের এ দিকটিই উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতায় প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
উদ্দীপকের আলমাস সাহেবের মানসিকতা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন দিক ন…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর