'কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই?'— মুহম্মদ শহীদুল্লাহ্র এ হতাশা দূর হতে পারে কীভাবে?
ক. স্বেচ্ছাসেবক দল গঠন করে
খ. সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ. ফোকলোর সোসাইটি স্থাপন করে
ঘ. জনসাধারণকে সচেতন করে
উত্তর: ফোকলোর সোসাইটি স্থাপন করে
ব্যাখ্যা: মুহম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের প্রত্যেক পল্লিতে থাকা অজানা অচেনা কবিদের গাঁথা সংগ্রহ করে প্রকাশ করার জন্য স্বেচ্ছাসেবক দল খোঁজ করেছেন। ফোকলোর সোসাইটি স্থাপন মূলত কথকের সেই প্রত্যাশাকে পূরণ করবে। কেননা ফোকলোর সোসাইটির কাজ হলো লোকশিল্প ও গান প্রভৃতির উপাদান সংগ্রহ করে প্রচার করা।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · MCQ