উদ্দীপকের শিহাবের মায়ের মধ্যে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শিহাবের মায়ের মধ্যে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে পল্লিসাহিত্য হারিয়ে যাওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। এই পল্লিসাহিত্যগুলো যেকোনো দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তবে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে এগুলো হারিয়ে যাচ্ছে। উদ্দীপকের ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী শিহাব গ্রামে বেড়াতে গিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করে। সেখানে গিয়ে বেহুলা-লখিন্দরের কাহিনি শুনে তার ভালো লাগে। বিষয়টি বিস্তারিতভাবে মায়ের কাছে জানতে চাইলে তিনি এটাকে সেকেলে বলে মন্তব্য করেন। তাছাড়া এগুলো বাদ দিয়ে পড়াশোনার প্রতি মনোযোগী হতে বলেন। শিহাবের মায়ের মনোভাব 'পল্লিসাহিত্য' প্রবন্ধের একটি দিককে মনে করিয়ে দেয়। প্রবন্ধে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে পল্লিসাহিত্যের হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কেননা এখনকার শিক্ষিত মায়েরা সন্তানদের আর বাংলার প্রাচীন উপকথাগুলো শোনান না। তারা শিক্ষার দোহাই দিয়ে অথবা আধুনিক নাগরিক সাহিত্যে আগ্রহী হয়ে পল্লিসাহিত্যের প্রতি অবজ্ঞা প্রকাশ করেন। তাই এগুলো আজ হারিয়ে যেতে বসেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের শিহাবের মায়ের মধ্যে আলোচ্য দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
উদ্দীপকের শিহাবের মায়ের মধ্যে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রতিফলিত দি…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর