শিহাবের গৃহীত পদক্ষেপের মাধ্যমেই 'পল্লিসাহিত্য' প্রবন্ধ লেখকের প্রত্যাশা পূরণ হতে পারে- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: শিহাবের গৃহীত পদক্ষেপের মাধ্যমেই 'পল্লিসাহিত্য' প্রবন্ধ লেখকের প্রত্যাশা পূরণ হতে পারে- মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের পল্লি অঞ্চলে অনেক সাহিত্য ছড়িয়ে আছে। এগুলো। সংগ্রহ করলে সাহিত্যের এক বিশাল ভান্ডার পাওয়া যাবে। তাছাড়া এই সাহিত্যগুলো দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এগুলো দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। তাই এই পল্লিসাহিত্যগুলো আহরণ করে এগুলোর প্রচার ও প্রসার ঘটানো উচিত। উদ্দীপকে শিহাব পল্লিসাহিত্যের বিষয়ে মায়ের কাছে জানতে গিয়ে হতাশ হয়েছে। কিন্তু সে দমে যায়নি। গ্রামের শিল্পীদের পরিবেশিত 'মহুয়ার পালা'টি মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। দুই দিনের মধ্যে ভিডিওটি পাঁচ হাজারের বেশি লাইক ও শেয়ার পায়। অর্থাৎ বিষয়টি সবার কাছে জনপ্রিয় হয়। পল্লিসাহিত্যের প্রতি সবার এমন সাড়া দেখে শিহাব বিস্ময়াভিভূত হয়। এখানে শিহাব যে পদক্ষেপ নিয়েছে তা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখক প্রত্যাশা করেছেন। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লির সাহিত্য-সম্পদের পরিচয় দিয়েছেন। পল্লির সেই সাহিত্যগুলো যত্নের অভাবে হারিয়ে যাচ্ছে। তাই এগুলোকে আহরণ করে সংরক্ষণ ও প্রসারের চেষ্টা করা উচিত বলে তিনি মনে করেছেন। এতেই পল্লিসাহিত্যগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। প্রাবন্ধিকের এমন প্রত্যাশা উদ্দীপকের শিহাবের গৃহীত পদক্ষেপের মাধ্যমেই সম্ভব হতে পারে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
শিহাবের গৃহীত পদক্ষেপের মাধ্যমেই 'পল্লিসাহিত্য' প্রবন্ধ লেখকের প্রত…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর