"সজলের মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের মূল সুরটিই ধ্বনিত হয়েছে"- মূল্যায়ন কর।
উত্তর: “সজলের মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের মূল সুরটিই ধ্বনিত হয়েছে”— মন্তব্যটি যথার্থ। লোকসাহিত্যের নানা উপাদান আমাদের দেশের মানুষের জীবন, সংস্কৃতি ও অস্তিত্বের সঙ্গে মিশে আছে। তাই পল্লিসাহিত্যের এসব সম্পদ রক্ষা করা অত্যন্ত জরুরি। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক এদেশের ঐতিহ্যবাহী পল্লিসাহিত্যের বিশাল ভাণ্ডার, তার বৈচিত্র্য ও গুরুত্ব তুলে ধরেছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে- উপযুক্ত গবেষক, সংগ্রাহক ও আগ্রহী মানুষের অভাবে এই মূল্যবান সম্পদগুলো আজ বিলুপ্তির পথে।উদ্দীপকের সজলের মনোভাব ঠিকই এই মূল সুরের প্রতিফলন। কারণ, কাজল লোকসঙ্গীতকে অবজ্ঞা করলেও সজল তা আমাদের পল্লিসাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে গুরুত্ব দেয়। সে শুধু লোকসঙ্গীত নয়, পল্লিসাহিত্যের অন্যান্য লুপ্তপ্রায় উপাদানও সংগ্রহ ও সংরক্ষণের অঙ্গীকার করে। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে যেমন লেখক এই সম্পদগুলো সংরক্ষণের আহ্বান জানিয়েছেন, তেমনি সজলের আচরণে সেই আহ্বানের প্রতি সাড়া স্পষ্টভাবে লক্ষ করা যায়। তাই মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
"সজলের মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের মূল সুরটিই ধ্বনিত হয়েছে"- ম…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর