উপরের 'Q [গণিত] চিত্রের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] চিহ্নিত চিত্রটি হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। এটি একটি সরল টিস্যু। নিচে প্যারেনকাইমা টিস্যুর গঠন বর্ণনা করা হলো: উদ্ভিদদেহের সব অংশে প্যারেনকাইমা টিস্যুর উপস্থিতি লক্ষ করা যায়। এ টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীর যুক্ত ও প্রোটোপ্লাজম পূর্ণ। এ টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উপরের 'Q চিত্রের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর