উদ্ভিদের ফুলকে আকর্ষণীয় করতে প্ল্যাস্টিডের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদের ফুলকে আকর্ষণীয় করতে ক্রোমোপ্লাস্টিড নামক প্লাস্টিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- ফুলের পাপড়িতে ক্রোমোপ্লাস্ট থাকার কারণে এটি রঙিন হয়। ক্রোমোপ্লাস্টিডে ক্যারোটিন (কমলা), জ্যান্থোফিল (হলুদ), ফাইকোইরাইথ্রিন (লাল), ফাইকোসায়ানিন (নীল) নামক রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকে। এসব পিগমেন্টের উপস্থিতির কারণে ফুলের পাপড়ি লাল, নীল, হলুদ বা কমলা রঙের হয়ে থাকে। ফুলের এই উজ্জ্বল ও আকর্ষণীয় রঙের কারণেই পতঙ্গ, পাখি বা অন্যান্য প্রাণীরা ফুলের প্রতি আকৃষ্ট হয়। ফলে উদ্ভিদের পরাগায়ন সহজতর হয়, যা প্রজননের জন্য অত্যন্ত জরুরি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্ভিদের ফুলকে আকর্ষণীয় করতে প্ল্যাস্টিডের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
উত্তর