প্রাণিদেহে চিত্র 'Q [গণিত] এর গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের চিত্র 'Q [গণিত] হলো রক্তকণিকা। রক্তে তিন প্রকার রক্ত কণিকা থাকে, যথা: লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অণুচক্রিকা। নিম্নে প্রাণীদেহে রক্তকণিকার গুরুত্ব বিশ্লেষণ করা হলো-- ১. লোহিত কণিকায় বিদ্যমান হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে কোষে নিয়ে যায় এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে আসে। ২. লিম্ফোসাইট জাতীয় শ্বেতরক্তকণিকা অ্যান্ডিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশকৃত রোগজীবাণু ধ্বংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে। নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে এলার্জি প্রতিরোধ করে। বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। ৩. রক্তের অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ও দেহের রক্ত ক্ষরণ বন্ধ করে।। কাজেই বলা যায় প্রাণীদেহে চিত্র 'Q [গণিত] তথা রক্তকণিকার গুরুত্ব অপরিসীম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
প্রাণিদেহে চিত্র 'Q এর গুরুত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
ফ্লোয়েম টিস্যুর গঠন উপাদান এই সঙ্গীকোষ হল প্যারেনকাইমা জাতীয় কোষ। এর কেন্দ্রিকা বেশ বড়। প্রতিটি সিভকোষের সাথে একটি করে বড় নিউক্লিয়াস যুক্ত সঙ্গীকোষ থাকে। ফ্লোয়েম টিস্যুর গঠন উপাদান সিভকোষে পরিণত অবস্থায় কোন নিউক্লিয়াস থাকে না। একটি কোষে সংঘটিত সকল বিপাকীয় কার্যাবলী ও ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করা নিউক্লিয়াসের কাজ। সঙ্গীকোষের ঐরূপ অবস্থানের কারণে এর নিউক্লিয়াস সিভকোষের কার্যাবলি কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। এভাবে সঙ্গীকোষ সিভকোষকে বেঁচে থাকতে ও উহার কার্যাবলী চালিয়ে যেতে সাহায্য করে।উত্তর