দেহের সক্রিয়তায় (ii) নং টিস্যুর ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের (ii) নং টিস্যুটি হলো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু নিউরন দিয়ে গঠিত। নিম্নে নিউরনের ভূমিকা মূল্যায়ন করা হলো- মানবদেহে উদ্দীপনা তৈরিতে নিউরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউরন বিভিন্ন ধরনের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা বা স্নায়ুতাড়না গ্রহণ করে এবং দেহের অভ্যন্তরে তা পরিবহন করে। কোষদেহ, ডেনড্রাইট ও অ্যাক্সন এ তিনটি অংশ নিয়ে এটি গঠিত। অসংখ্য নিউরনের সমন্বয়ে গঠিত হয় স্নায়ুতন্ত্র। পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়। এ স্নায়ু সন্ধিটিকে সিন্যাপস বলে। প্রথম নিউরনের অ্যাক্সন গৃহীত উদ্দীপনা মূলত সিন্যাপসের মধ্য দিয়ে দ্বিতীয় নিউরনের ডেনড্রাইটে প্রেরণ করে। এছাড়া সিন্যাপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরনে উদ্দীপনা প্রেরণ করা হয় যা ক্রমান্বয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে। ফলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে। নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয়। এটি মাংসপেশিতে সঞ্চালিত হলে পেশি সংকুচিত হয়ে সাড়া দেয়। ফলে প্রয়োজনমতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয়। এই তাড়না গ্রন্থিতে পৌঁছালে সেখানে রস ক্ষরিত হয়। অনুভূতিবাহী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে যন্ত্রণাবোধ, স্পর্শজ্ঞান, দর্শন এ ধরনের অনুভূতি উপলব্ধি করায়। সুতরাং বলা যায় যে, মানবদেহের সক্রিয়তায় (ii) নং টিস্যু তথা স্নায়ু টিস্যুর ভূমিকা অনস্বীকার্য।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
দেহের সক্রিয়তায় (ii) নং টিস্যুর ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক

Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর