(i) নং টিস্যুর প্রকারভেদ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের (i) নং টিস্যুটি হলো পেশি টিস্যু। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। পেশিকোষগুলো সরু, লম্বা এবং তন্ত্রময়। পেশিকোষগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি টিস্যু তিন ধরনের। নিম্নে পেশি টিস্যুর প্রকারভেদ আলোচনা করা হলো- ঐচ্ছিক পেশিঃ ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত হয়। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। এই পেশি দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। উদাহরণ-মানুষের হাত পায়ের পেশি। অনৈচ্ছিক পেশি: এ পেশি টিস্যুর কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। এজন্য এ পেশিকে মসৃণ পেশি বলে। মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালি, পৌষ্টিকনালি ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি সাধারণত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। যেমন খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিঃ হৃৎপিণ্ডকে অনৈচ্ছিক পেশী বলা হয়। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের পেশি টিস্যুর কোষগুলো নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এদের সংকোচন প্রসারণ ইচ্ছাধীন নয়। এ কারণেই হৃৎপিণ্ডকে অনৈচ্ছিক পেশি বলা হয়। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
(i) নং টিস্যুর প্রকারভেদ ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর