উদ্দীপকের 'X [গণিত] ও 'Y [গণিত] এর গঠন ও কার্যিক মিল-অমিল বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] ও 'Y [গণিত] যথাক্রমে ট্রাকিড ও স্ক্লেরেনকাইমা টিস্যু। এদের গঠন ও কাজের মধ্যে অনেক মিল, আবার কিছু ক্ষেত্রে অমিলও রয়েছে। যেমন— i. স্ক্লেরেনকাইমা টিস্যুর (Y) কোষগুলো শক্ত পুরু প্রাচীরবিশিষ্ট। গঠনগত দিক থেকে এ টিস্যুর কোষগুলো দু'ধরনের। যথা- ফাইবার কোষ এবং স্টোনকোষ। ফাইবার কোষের প্রান্তদ্বয়, সরু সুঁচালো এবং এরা বেশ লম্বা। আবার স্টোন কোষ সাধারণত গোলাকার। অন্যদিকে, ট্রাকিড কোষও (X) বেশ লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট। কিন্তু গঠনগত দিক দিয়ে এরাও স্ক্লেরেনকাইমা ধরনের। ii. পরিণত অবস্থায় উভয় কোষই মৃত এবং প্রোটোপ্লাজমবিহীন হয়ে যায়। iii. উভয় কোষের প্রাচীর গাত্রে লিগনিন জমা হয়ে প্রাচীর অনেক পুরু হয়। iv. ট্রাকিডে প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকে। যেমন- বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার ও কৃপাঙ্কিত। কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষের ক্ষেত্রে প্রাচীরের পুরুত্বে এ ধরনের বৈচিত্র্য দেখা যায় না। v. ট্রাকিড কোষে সাধারণত কোনো ফাঁকা স্থান থাকে না; কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষে ফাঁকা স্থান দেখা যায়, যাকে লুমেন বলে। vi. X ও Y উভয়ই উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। vii. উভয়ই পানি এবং খনিজ লবণ পরিবহনে ভূমিকা রাখে। viii. ট্রাকিড (X) অনেক সময় খাদ্য সঞ্চয়ের কাজ করে থাকলেও স্ক্লেরেনকাইমা (Y) খাদ্য সঞ্চয়ের কাজে কোনো ভূমিকা রাখে না, তবে কাঠ তৈরিতে এর ভূমিকা রয়েছে। সুতরাং, এ আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকের 'X [গণিত] ও 'Y [গণিত] এর গঠন ও কাজে অনেক মিল থাকলেও কিছু ক্ষেত্রে অমিলও রয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
উদ্দীপকের 'X ও 'Y এর গঠন ও কার্যিক মিল-অমিল বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dhaka · 2016
উত্তর
উত্তর
উত্তর
i. প্রাথমিক প্রাচীর, ii. গৌণপ্রাচীর এবং iii. মধ্যপর্দা। প্রাথমিক প্রাচীরটি একস্তর বিশিষ্ট। এখানে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকো-প্রোটিন থাকে। প্রাথমিক ও গৌণপ্রাচীরের মাঝে থাকে মধ্যপর্দা। মধ্যপর্দায় অধিক পরিমাণে পেকটিক এসিড থাকে। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক প্রকারের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ধীরে ধীরে গৌণ প্রাচীর সৃষ্টি হয়। অনেক গৌণ প্রাচীরে লিগনিন জমা হতে দেখা যায়।
উত্তর