চিত্র 'A [গণিত] বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- যুক্তি সহকারে বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-'A [গণিত] হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সূত্রাকৃতির ক্রোমাটিন জালিকাগুলো কোষ বিভাজনের সময় মোটা ও খাটো খণ্ডে বিভক্ত হয়, যাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে। জিন হলো জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। জীবের সকল চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মধ্যে নিহিত থাকে। জিনগুলো জীবের চারিত্রিক ও বংশগত বৈশিষ্ট্য যেমন- মানুষের চোখের রং, নাকের গঠন, চামড়ার রং ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের কাজ হলো জনন কোষের মাধ্যমে মাতাপিতা, হতে জিনগুলোকে বহন করে সন্তান-সন্ততিতে অর্থাৎ নতুন বংশধরে বহন করে নিয়ে যাওয়া। এভাবে জীবের বংশগত বৈশিষ্ট্য ক্রোমোজোমের মাধ্যমে নতুন বংশধরে বাহিত হয়। যেহেতু ক্রোমোজোম চিত্র-'A [গণিত] অর্থাৎ নিউক্লিয়াসে সৃষ্টি হয়, তাই নিঃসন্দেহে বলা যায় বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে চিত্র 'A [গণিত] গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
চিত্র 'A বংশগত বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক…
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর