উদ্দীপকে 'D [গণিত] অন্তর্ভুক্ত জীবের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের D দ্বারা জীবজগতের প্লান্টি রাজ্যটিকে নির্দেশ করা হয়েছে। উন্নত সবুজ উদ্ভিদসমূহ প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত উদ্ভিদসমূহের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি নিচে বর্ণনা করা হলো— (a) নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষায় উপস্থাপন করতে হবে। (b) বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন: Mangifera indica । (c) বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন- Mangifera indica । (d) বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। (e) হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন- Mangifera indica । (f) যদি কয়েকজন বিজ্ঞানী একই উদ্ভিদকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। (g) যিনি প্রথম কোনো উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম দিবেন তাঁর নাম প্রকাশের সালসহ উক্ত উদ্ভিদের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে তার নাম সংযোজন করতে হবে। যেমন- Mangifera indica L., 1753।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকে 'D অন্তর্ভুক্ত জীবের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বর্ণনা করো।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

