দ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো।
উত্তর: দুই পদ বা অংশ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং এই নামকরণ পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। ১৭৫৩ সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই পদ্ধতির প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণে— ১. প্রথম অংশটি হলো গণ (Genus) এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতি (Species)। ২. নামগুলো অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে। ৩. হাতে লিখলে গণ ও প্রজাতির নামের নিচে আলাদাভাবে দাগ দিতে হবে এবং ছাপার অক্ষরে লিখলে নামগুলো ইটালিক (বাঁকা) অক্ষরে লিখতে হয়। যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens. এখানে 'Homo [গণিত] হলো গণ এবং sapiens হলো প্রজাতির নাম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
দ্বিপদ নামকরণ ব্যাখ্যা করো।
উত্তর

