উদ্দীপকে উল্লেখিত B, C, D এর মধ্যে কোন রাজ্য বেশি উন্নত তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত [গণিত] , [গণিত] , [গণিত] হলো যথাক্রমে মাশরুম, আমগাছ ও বাঘ। এরা যথাক্রমে ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে জীবগুলোর রাজ্যের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য: ১. মাশরুম ক্লোরোফিলবিহীন অসবুজ ও অপুষ্পক উদ্ভিদ। ২. এরা মৃতজীবী এবং স্থলজ। ৩. এদের নিউক্লিয়াস সুগঠিত। ৪. এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। ৫. এদের দেহে কোনো ভাস্কুলার বান্ডল থাকে না। ৬. হ্যাপ্লয়েড স্পোর দ্বারা এরা বংশবৃদ্ধি করে। ৭. এদের দেহ দুটি অংশে বিভক্ত। যথা- মাইসেলিয়াম এবং ফ্রুটবডি। ৮. এদের দেহে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য: ১. উদ্ভিদ প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী। ২. এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। ৩. এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। ৪. এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। ৫. এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। ৬. এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ। ৭. এরা সপুষ্পক। অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য: ১. এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী । ২. এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। ৩. প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে। ৪. দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ৫. এরা প্রধানত, যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ৬. পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ৭. ভূণের বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়। শ্রেণিবিন্যাসের নীতি অনুসারে নিম্নশ্রেণির জীব থেকে পর্যায়ক্রমে উচ্চশ্রেণির জীবের বৈশিষ্ট্য অনুসারে জীবের শ্রেণিবিন্যাস করা হয়েছে, তাই উপর্যুক্ত তিন রাজ্যের অন্তর্ভুক্ত জীব-তিনটির বৈশিষ্ট্য পর্যালোচনা করলে বুঝা যায় যে, ফানজাই অপেক্ষা প্লান্টি উন্নত এবং প্লান্টি রাজ্যের জীব অপেক্ষা অ্যানিমেলিয়া রাজ্যের জীব বেশি উন্নত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত B, C, D এর মধ্যে কোন রাজ্য বেশি উন্নত তা বিশ্লেষণ…
উদ্দীপক

Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

