প্রজাতির টিকে থাকায় বিবর্তন কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভবকালে দেখা যায় অনেক প্রজাতি কালের গর্ভে হারিয়ে যায়। উদাহরণ হিসেবে ডাইনোসরের কথা বলা যায়। দেখা গেছে যে, সময়ের সাথে যে প্রজাতিটির টিকে থাকার ক্ষমতা যত বেশি সে বিবর্তনের ধারায় তত বেশিদিন টিকে থাকতে পারে। অর্থাৎ যে পরিবেশ, জীবনপ্রবাহ ও জনমিতির মানদণ্ডে বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সেই প্রজাতিটি টিকে থাকবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
প্রজাতির টিকে থাকায় বিবর্তন কেন গুরুত্বপূর্ণ?
উত্তর

