উদ্দীপকের P ও Q রাজ্যের জীব ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট ব্যাখ্যা করো।
উত্তর: জাই উদ্দীপকের 'P [গণিত] ও 'Q [গণিত] দ্বারা যথাক্রমে রাজ্য ফানজাই এবং রাজ্য অ্যানিমেলিয়াকে বুঝানো হয়েছে। ফানজাই এবং অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলো ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। নিচে তা ব্যাখ্যা করা হলো- ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য: ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য: ১. এদের অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। ২. দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। ৩. এদের নিউক্লিয়াস সুগঠিত। ৪. কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। ৫. খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ৬. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ৭. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য: ১. এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী। ২. এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। ৩. প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে। ৪. দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ৫. এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। ৬. পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ৭. ভ্রূণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, ফানজাই ও অ্যানিমেলিয়া রাজ্যের জীব ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
উদ্দীপকের P ও Q রাজ্যের জীব ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

