ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত পদ্ধতি অনুসারে 'Q [গণিত] রাজ্যের অন্তর্গত জীবটির নামকরণের নিয়মাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] রাজ্যের জীবটি হলো Corchorus। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত দ্বিপদ নাম করণ পদ্ধতি অনুসারে উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের প্রধান নিয়ম গুলো নিচে ব্যাখ্যা করা হলো— ১. প্রতিটি জীবের নাম দুটি অংশ নিয়ে গঠিত হবে। প্রথম অংশটি হলো গণের নাম যেমন : Corchorus এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতির নাম যেমন: capsularis। ২. বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন ভাষার হতে হবে অথবা ল্যাটিন ভাষার মতো করে রূপান্তর করে নিতে হবে। ৩. গণের নামের প্রথম অক্ষরটি সব সময় বড়ো হাতের হবে এবং প্রজাতির নামের সবগুলো অক্ষর ছোটো হাতের হতে হবে। ৪. হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। আর যদি কম্পিউটারে টাইপ করা হয়, তবে লেখাটি ডানদিকে বাঁকা বা ইটালিক (Corchorus capsularis) হরফে লিখতে হবে। ৫. একটি নির্দিষ্ট নাম কেবল একটিমাত্র উদ্ভিদের জন্যই সংরক্ষিত থাকবে, অন্য কোনো উদ্ভিদের ক্ষেত্রে একই নাম ব্যবহার করা যাবে না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১ : জীবন পাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১ : জীবন পাঠ · সৃজনশীল
ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত পদ্ধতি অনুসারে 'Q রাজ্যের অন্তর্গত জীবটি…
উদ্দীপক

Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

