উদ্দীপকের প্রক্রিয়ায় শক্তির নির্গমন ঘটে- পরীক্ষা দ্বারা প্রমাণ করো।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি দ্বারা সবাত শ্বসন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। এতে শক্তির, বিশেষ করে তাপ শক্তির নির্গমন ঘটে। পরীক্ষার মাধ্যমে তা সহজেই প্রমাণ করা যায়। পরীক্ষার জন্য দুটি ফ্লাস্কের একটিতে 'ক' ও অন্যটিতে 'খ' লেবেলিং করে 'ক' তে সামান্য পানিসহ কিছু অঙ্কুরিত ছোলাবীজ নিয়ে ছিদ্রযুক্ত ছিপি দ্বারা এর মুখ বন্ধ করে দিতে হবে এবং ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার প্রবেশ করাতে হবে। অন্যদিকে, অবশিষ্ট অঙ্কুরিত ছোলাবীজকে [গণিত] মারকিউরিক ক্লোরাইড দ্রবণে ১০ মিনিট ফুটিয়ে 'খ' ফ্লাস্কে রাখতে হবে এবং ছিদ্রযুক্ত ছিপি দ্বারা মুখ বন্ধ করে দিতে হবে। ছিপির ছিদ্রপথে একটি থার্মোমিটার প্রবেশ করাতে হবে। এ অবস্থায় 'ক' ও 'খ' ফ্লাস্ক দুটির প্রাথমিক তাপমাত্রা লিখে কয়েক ঘণ্টা রেখে দিয়ে পরে তাপমাত্রা পর্যবেক্ষণ করলে দেখা যাবে 'খ' ফ্লাস্কের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটেনি। 'ক' ফ্লাস্কের অঙ্কুরিত ছোলাবীজে সবাত শ্বসন ঘটায় তাপশক্তি নির্গত হয়েছে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, 'খ' ফ্লাস্কের বীজগুলো মরে যাওয়ায় সেখানে শ্বসন ঘটেনি এবং কোন তাপশক্তি নির্গত বা বৃদ্ধি হয়নি। এ থেকে প্রমাণিত হয় যে শ্বসন ক্রিয়ায় শক্তি (তাপশক্তি) নির্গত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়ায় শক্তির নির্গমন ঘটে- পরীক্ষা দ্বারা প্রমাণ করো।
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর