চিত্র B এর প্রথম ধাপটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র B প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হলো: গ্লাইকোলাইসিস; অ্যাসিটাইল Co-A সৃষ্টি; ক্রেবস চক্র; ইলেকট্রন প্রবাহতন্ত্র। ১ম ধাপটির অর্থাৎ গ্লাইকোলাইসিসের বর্ণনা নিচে দেওয়া হলো- এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ( [গণিত] ) বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড ( [গণিত] ) উৎপন্ন করে। এই ধাপে চার অণু ATP (দুই অণু খরচ হয়ে যায়) এবং দুই অণু [গণিত] উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
চিত্র B এর প্রথম ধাপটি ব্যাখ্যা করো।
উদ্দীপক

Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর