কখন বড় গাছের নিচে ঘুমাতে নিষেধ করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: রাতের বেলা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে বলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না। অন্যদিকে দিবারাত্রি ২৪ ঘণ্টাই শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়, ফলে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদন চলতে থাকে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাতার স্টোমাটার মাধ্যমে পরিবেশে বের হয়ে যায়। পরিণত কান্ডের বাকলে যে লেন্টিসেল তৈরি হয় তার মাধ্যমেও এসব গ্যাসের বিনিময় ঘটে। এ জন্য বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমাতে নিষেধ করা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
কখন বড় গাছের নিচে ঘুমাতে নিষেধ করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর