প্রজাতির স্বাতন্ত্র্য রক্ষায় চিত্র X প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র: X হলো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। প্রজাতির স্বাতন্ত্র্য রক্ষায় মিয়োসিসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ কোষ বিভাজন জীবদেহের ক্রোমোসোম সংখ্যাকে ধ্রুব রাখার মাধ্যমে ঐ প্রজাতির স্বাতন্ত্র্য রক্ষা করে। ডিপ্লয়েড ( [গণিত] ). উদ্ভিদ বা প্রাণীর জনন মাতৃকোষ ( [গণিত] ) মিয়োসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড ( [গণিত] ) জনন কোষ সৃষ্টি করে। জননকোষে ক্রোমোসোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়। পরবর্তীতে যৌন মিলনের সময় হ্যাপ্লয়েড ( [গণিত] ) পুংজনন কোষ ও হ্যাপ্লয়েড ( [গণিত] ) স্ত্রী জননকোষ মিলে জাইগোট ( [গণিত] ) সৃষ্টি করে। পরবর্তীতে জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বার বার বিভাজিত হয়ে ডিপ্লয়েড ( [গণিত] ) জীবের দেহ গঠন করে। আবার হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে ( [গণিত] ) মিয়োসিস ঘটার কারনেই নতুন হ্যাপ্লয়েড ( [গণিত] ) উদ্ভিদ সৃষ্টি হয়। এভাবে মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষভাবে জীবদেহের ক্রোমোসোম সংখ্যাকে ধ্রুব রেখে জীব প্রজাতির স্বাতন্ত্রতা রক্ষা করে। মিয়োসিস কোষ বিভাজন প্রজাতির স্বাতন্ত্র্য রক্ষার পাশাপাশি পরবর্তী বংশধরের ফিনোটাইপিক বৈশিষ্ট্যেও বৈচিত্র্য সৃষ্টি করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
প্রজাতির স্বাতন্ত্র্য রক্ষায় চিত্র X প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ …
উদ্দীপক

Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
