তৃশার রোগটি বাংলাদেশ থেকে কিভাবে নির্মূল করা যায় বিশ্লেষণ করো।
উত্তর: তৃশার রোগটি অর্থাৎ নিউমোনিয়া বাংলাদেশ থেকে নির্মূলের জন্য চারটি পদক্ষেপ সঠিকভাবে পালন করতে হবে। যথা - প্রতিকার ব্যবস্থা → প্রতিরোধ ব্যবস্থা → জনসচেতনতা সৃষ্টি → প্রতিষেধকমূলক ব্যবস্থা। প্রতিকার ব্যবস্থা : এ রোগে আক্রান্ত রোগীকে দ্রুত সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়াতে হবে; যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। বেশি করে পানি পান করাতে হবে। প্রতিরোধ ব্যবস্থা : ঠান্ডা থেকে এ রোগ বেশি হয়, তাই শিশু ও বয়ষ্কদের যেন ঠাণ্ডা না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। সকলকে আলো বাতাসপূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হবে। জনসচেতনতা সৃষ্টি : জনগনকে এ রোগের ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে। পাশাপাশি এ রোগের হাত থেকে রক্ষার জন্য প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। প্রতিষেধকমূলক ভ্যাক্সিন প্রদান : বর্তমানে এ রোগের প্রতিষেধক হিসেবে বিভিন্ন ধরনের ভ্যাক্সিন আবিষ্কৃত হয়েছে। শিশু জন্মের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময়মত ভ্যাক্সিন গ্রহণের মাধ্যমে এ রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং উপরের পদক্ষেপ চারটি সঠিকভাবে পালনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিউমোনিয়া রোগটি নির্মূল করা সম্ভব।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
তৃশার রোগটি বাংলাদেশ থেকে কিভাবে নির্মূল করা যায় বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
