উদ্দীপকের চিত্র 'Q [গণিত] এর জৈবিক কার্য সম্পাদনে উপাদানগুলোর কার্যকারিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-Q দ্বারা প্রস্বেদন প্রক্রিয়াকেক নির্দেশ করা হয়েছে। প্রস্বেদন প্রক্রিয়ার জৈবিক কার্যসম্পাদনে বাহ্যিক প্রভাব তাপমাত্রা, আলো, বায়ু প্রবাহ ইত্যাদি উপাদানগুলোর কার্যকারিতা অনস্বীকার্য। নিচে তা বিশ্লেষণ করা হলো- (i) তাপমাত্রা (Temperature) : তাপমাত্রার তারতম্যের সঙ্গে প্রস্বেদনের হারও ওঠা-নামা করে। অধিক তাপে পানি সহজেই বাষ্পে পরিণত হতে পারে বলে প্রস্বেদন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের জলীয়বাষ্প ধারণক্ষমতা বৃদ্ধি পায়। ফলে প্রস্বেদনের হারও দ্রুততর হয়। তার তাপমাত্রা কমে গেলে স্বাভাবিক নিয়মেই প্রস্বেদনের হারও কমে যায়। (ii ) আলো (Light) : আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, ফলে প্রস্বেদনের হার বৃদ্ধি পায়। কিন্তু অন্ধকারে পত্ররন্ধ্র বন্ধ থাকায় এই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আলোর তারতম্যের জন্য পত্ররন্ধ্রের আকারেও হ্রাস-বৃদ্ধি ঘটে। ফলে প্রস্বেদনের হারও ওঠা-নামা করে। আলো উদ্ভিদদেহের তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমেও প্রস্বেদন প্রক্রিয়াকে প্রভাবিত করে। (iii) বায়ুপ্রবাহ (Wind) : প্রস্বেদনের ফলে উদ্ভিদের চারদিকের বায়ু সিক্ত হয়ে ওঠে, ফলে এই প্রক্রিয়ার হার কমতে থাকে। যখন বায়ুপ্রবাহ সম্পৃক্ত বায়ু দূরে সরিয়ে দেয় তখন এই হার আবার বৃদ্ধি পায়। বায়ুপ্রবাহের ফলে পত্রগুলো আন্দোলিত হয় এবং পত্ররন্ধ্রে চাপ পড়ে। ফলে অধিক হারে জলীয়বাষ্প রন্দ্রপথে বের হয়। এসব কারণে বায়ুপ্রবাহের তারতম্যে প্রস্বেদন হারেরও তারতম্য ঘটে। বায়ুচাপ বৃদ্ধিতে বাষ্পীভবন ক্রিয়া হ্রাস পায়, ফলে প্রস্বেদন কমে যায়। আবার বায়ুচাপ কমে গেলে বাষ্পীভবন প্রক্রিয়া বৃদ্ধি পায় এবং প্রস্বেদনের হারও বেড়ে যায়। তাই আলোচনা থেকে বলা যায়, প্রস্বেদন প্রক্রিয়ায় তাপমাত্রা, আলো, বায়ুপ্রবাহ ইত্যাদি উপাদানের কার্যকারিতার গুরুত্ব অপরিসীম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের চিত্র 'Q এর জৈবিক কার্য সম্পাদনে উপাদানগুলোর কার্যকারিতা…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর