শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটি সম্পন্ন না হলে জীবজগৎ বিলীন হয়ে যেত- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটি দ্বারা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি যথাযথভাবে সংঘটিত না হলে জীবজগত বিলীন হয়ে যেত। জীবের অস্তিত্ব রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ভূমিকা সম্পর্কে নিচে যুক্তি দ্বারা বুঝানো হলো— সালোকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ার মাধ্যমেই সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে। প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণীই তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণিকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায়, পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। আমরা জানি, সব জীবেই (উদ্ভিদ ও প্রাণী) সব সময়ের জন্য শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব [গণিত] গ্রহণ করে এবং [গণিত] ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে [গণিত] গ্যাসের স্বল্পতা এবং [গণিত] গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে [গণিত] গ্রহণ করে এবং [গণিত] ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে [গণিত] ও [গণিত] গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। তাই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে। মানবসভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোকসংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্পসামগ্রী, ঔষধ, জ্বালানি কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে মানবসভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল

উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটি সম্পন্ন না হলে জীবজগৎ বিলীন হয়ে যেত- তো…

উদ্দীপক

সবুজ উদ্ভিদ আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এক বিশেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। জীব উক্ত গ্লুকোজ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করে শক্তি উৎপন্ন করে।

Dinajpur · 2022

উত্তর

শ্বসন প্রক্রিয়ায় যেসব বস্তু (শর্করা, প্রোটিন, চর্বি ও বিভিন্ন জৈব এসিড) জারিত হয়ে CO2\mathrm{CO_2} ও শক্তি উৎপাদন করে সেসব বস্তুই হলো শ্বসনিক বস্তু।

উত্তর

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তির প্রয়োজন হয় তার প্রধান উৎস সূর্যালোক। সালোকসংশ্লেষণের আলোক বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য সূর্যালোক প্রয়োজন। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণের হারও বেড়ে যায়। কিন্তু বিকেল বেলা আলোর পরিমাণ কমতে থাকে বিধায় সালোকসংশ্লেষণের গতিও কমে যায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসন প্রক্রিয়া সাধারণত চারটি ধাপে সম্পন্ন হয় যার প্রথম ধাপটি অর্থাৎ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আর অ্যাসিটাইল কো-এ, ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। নিচে সাইটোপ্লাজমিক ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস ধাপের বর্ণনা দেওয়া হলো— গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ (C6H12O6\mathrm{C_6H_{12}O_6}) বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিড উৎপন্ন করে। এই ধাপে চার অণু ATP (দুই অণু খরচ হয়ে যায়) এবং দুই অণু NADH + HH^{\prime} উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না।

উত্তর

উদ্দীপকের প্রথম প্রক্রিয়াটি দ্বারা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি যথাযথভাবে সংঘটিত না হলে জীবজগত বিলীন হয়ে যেত। জীবের অস্তিত্ব রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ভূমিকা সম্পর্কে নিচে যুক্তি দ্বারা বুঝানো হলো— সালোকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ার মাধ্যমেই সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে। প্রকৃতিতে একমাত্র সবুজ উদ্ভিদই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণীই তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণিকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, আর সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায়, পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। আমরা জানি, সব জীবেই (উদ্ভিদ ও প্রাণী) সব সময়ের জন্য শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব O2\mathrm{O_2} গ্রহণ করে এবং CO2\mathrm{CO_2} ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে O2\mathrm{O_2} গ্যাসের স্বল্পতা এবং CO2\mathrm{CO_2} গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO2\mathrm{CO_2} গ্রহণ করে এবং O2\mathrm{O_2} ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে O2\mathrm{O_2}CO2\mathrm{CO_2} গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। তাই আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে। মানবসভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোকসংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্পসামগ্রী, ঔষধ, জ্বালানি কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে মানবসভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৪ : জীবনীশক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.C3\mathrm{C}_3 উদ্ভিদ অপেক্ষা C4\mathrm{C}_4 উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কেন?

C3\mathrm{C}_3 উদ্ভিদ অপেক্ষা C4\mathrm{C}_4 উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা ব্যাখ্যা করো।

সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সালোকসংশ্লেষণের কোন পর্যায়ে পানি বিয়োজিত হয়? ব্যাখ্যা করো।

সালোকসংশ্লেষণের কোন পর্যায়ে পানি বিয়োজিত হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

C6H12O6+6O26CO2+6H2O+E\mathrm{C_6H_{12}O_6} + 6\mathrm{O_2} \rightarrow 6\mathrm{CO_2} + 6\mathrm{H_2O} + \mathrm{E}

Sylhet · 2016

সালোকসংশ্লেষণ কী?
ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
কোষীয় ক্ষুদ্রাঙ্গে E উৎপাদনের চক্রাকার ধাপটি বর্ণনা করো।
উদ্দীপকের প্রক্রিয়াটি পরোক্ষভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল –বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

C6H12O6+6O26CO2+6H2O+E\mathrm{C_6H_{12}O_6} + 6\mathrm{O_2} \rightarrow 6\mathrm{CO_2} + 6\mathrm{H_2O} + \mathrm{E}

Sylhet · 2016

সালোকসংশ্লেষণ কী?
ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
কোষীয় ক্ষুদ্রাঙ্গে E উৎপাদনের চক্রাকার ধাপটি বর্ণনা করো।
উদ্দীপকের প্রক্রিয়াটি পরোক্ষভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল –বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সালোকসংশ্লেষণ কী?

সালোকসংশ্লেষণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: C6H12O6+6O2বিভিন্ন এনজাইম6X+6H2O+Y\mathrm{C_6H_{12}O_6}+6\mathrm{O_2} \xrightarrow{\text{বিভিন্ন এনজাইম}} 6 \mathrm{X} + 6\mathrm{H_2O} + \mathrm{Y}

Jessore · 2016

শক্তির মূল উৎস কী?
রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাস কষ্ট দেখা দেয় কেন?
'YY^{\prime} উদ্ভিদ দেহের কোথায় এবং কিভাবে তৈরি হয়? ব্যাখ্যা করো।
বিক্রিয়াটির শেষে উৎপন্ন 'XX^{\prime} এবং 'YY^{\prime} -এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন?রুটি তৈরির সময় রুটি ফুলে যায় কেন? ব্যাখ্যা করো।ATP কে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? ব্যাখ্যা করো।[গণিত] উদ্ভিদ অপেক্ষা [গণিত] উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি কেন?সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা ব্যাখ্যা করো।সালোকসংশ্লেষণের কোন পর্যায়ে পানি বিয়োজিত হয়? ব্যাখ্যা করো।সালোকসংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী?উদ্দীপকের প্রক্রিয়াটি পরোক্ষভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল –বিশ্লেষণ করো।কোষীয় ক্ষুদ্রাঙ্গে E উৎপাদনের চক্রাকার ধাপটি বর্ণনা করো।ক্যান্সার কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।সালোকসংশ্লেষণ কী?বিক্রিয়াটির শেষে উৎপন্ন 'X [গণিত] এবং 'Y [গণিত] -এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।