উদ্দীপকের A এর অনুপস্থিতিতে বিক্রিয়াটিতে কীরূপ পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটিতে A হলো অক্সিজেন। অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত শ্বসন হয় যা নিম্নরূপ: দুটি ধাপে অবাত শ্বসন হয়ে থাকে। ধাপ দুটি হলো- ধাপ-১: গ্লুকোজের অসম্পূর্ণ জারণ: এই ধাপে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক এসিড, চার অণু ATP (এর মধ্যে দুই অণু ব্যবহার হয়ে যায়) এবং দুই অণু NADH+H [গণিত] উৎপন্ন হয়। অর্থাৎ আপাতদৃষ্টিতে এ পর্যন্ত বিক্রিয়া সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের অনুরূপ। তবে উৎপন্ন পাইরুভিক এসিড পরবর্তী ধাপে বিজারিত হয়ে যায় বলে অবাত শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে- এমনটা বিবেচনা করা হয়। ধাপ-২: পাইরুভিক এসিডের বিজারণ: সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড বিজারিত হয়ে [গণিত] এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক এসিড উৎপন্ন করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NAD (অর্থাৎ NADH+H [গণিত] ) জারিত হয়ে যে ইলেকট্রন, প্রোটন ও শক্তি নির্গত করে, তা ব্যবহৃত হয় পাইরুভিক এসিড থেকে ল্যাকটিক এসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপাদনের জন্য। অন্যদিকে, অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে না। তাই অবাত শ্বসনের ক্ষেত্রে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2 অণু ATP পাওয়া যায়। সামগ্রিক বিক্রিয়াটি নিম্নরূপ- [গণিত] + শক্তি (56 K Cal / Mole) গুকোজ ইথাইল অ্যালকোহল কেবলমাত্র কিছু অণুজীবে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শ্বসন হয়ে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের A এর অনুপস্থিতিতে বিক্রিয়াটিতে কীরূপ পরিবর্তন হবে? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর