উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: মানবদেহের শ্বসনতন্ত্রের একটি অঙ্গ রয়েছে যা গলবিলের নিচে ও শ্বাসনালির উপরে অবস্থিত। এর উপরে একটি বিশেষ আকৃতির ঢাকনা থাকে যাকে উপজিহ্বা বলে। শ্বাস নেবার সময় এটি খোলা থাকে এবং আহার গ্রহণের সময় বন্ধ থাকে। Q. উদ্দীপকে কোন অঙ্গটির কথা বলা হয়েছে?
ক. নাসিকা
খ. স্বরযন্ত্র
গ. শ্বাসনালি
ঘ. ব্রংকাই
উত্তর: স্বরযন্ত্র
ব্যাখ্যা: উদ্দীপকে স্বরযন্ত্রের কথা বলা হয়েছে। স্বরযন্ত্র (Larynx): এটা গলবিলের নিচে ও শ্বাসনালির উপরে অবস্থিত। স্বরযন্ত্রের দুইধারে দুটি পেশি থাকে। এগুলো স্বররজ্জু বা ভোকালকর্ড। স্বরযন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা রয়েছে। একে উপজিহ্বা (Epiglottis) বলে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ