নৈকতলীয় চতুর্ভুজের- i. বিপরীত বাহুদ্বয় নৈকলীয় ii. বাহুগুলো একই তলে অবস্থিত iii. দুইটি সন্নিহিত বাহু একই তলে অবস্থিত নিচের কোনটি সত্য?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: ব্যাখ্যা) সমতল ও নৈকতলীয় চতুর্ভুজ: কোনো চতুর্ভুজের বাহুগুলো সকলে একই তলে অবস্থিত হলে, তাকে সমতল চতুর্ভুজ বলা হয়। আবার কোনো চতুর্ভুজের বাহুগুলো সকলে একই তলে অবস্থিত না হলে, ঐ চতুর্ভুজকে নৈকতলীয় চতুর্ভুজ বলা হয়। নৈকতলীয় চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু একতলে এবং অপর দুইটি অন্য তলে অবস্থিত। সুতরাং কোনো নৈকতলীয় চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় নৈকতলীয়।
SSC উচ্চতর গণিত অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · উচ্চতর গণিত · অধ্যায়-১৩ : ঘন জ্যামিতি (Full Syllabus) · MCQ

