উদ্দীপকের লেখচিত্রের কোন অংশে পদার্থটির স্ফুটনাঙ্ক বোঝানো হচ্ছে? কারণসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লেখচিত্রের [গণিত] অংশে পদার্থটির স্ফুটনাঙ্ক বোঝানো হচ্ছে। আমরা জানি, সাধারণ কক্ষ তাপমাত্রায় পানি তরল অবস্থায় বিরাজ করে। পানির তাপমাত্রা বৃদ্ধি করলে সাথে সাথে চাপও বৃদ্ধি পায়। তাপমাত্রা যখন [গণিত] এ পৌঁছায় তখন পানির পৃষ্ঠের চাপ এক বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। তখন পানি ফুটতে শুরু করে। তাই [গণিত] তাপমাত্রাকে পানির স্ফুটনাঙ্ক বলা হয়। [গণিত] তাপমাত্রায় পৌঁছানোর পর তাপ প্রয়োগ করলে সময়ের সাথে সাথে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না। এর কারণ হলো, পানি এ তাপমাত্রায় তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। তরল পানিতে অণুসমূহ বাষ্পীয় অবস্থা হতে অধিক কাছাকাছি থাকে। তখন পানিকে বাষ্পে পরিণত করতে গেলে পানির অণুসমূহকে পরস্পর হতে দূরে সরাতে হয় বলে আন্তঃআণবিক শক্তির বিপক্ষে কাজ করতে হয়। এই আন্তঃআণবিক শক্তিকে ভাঙতে যে শক্তির প্রয়োজন তা তাপশক্তি হতে সরবরাহ করা হয়। ফলে পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না। এই অবস্থায় [গণিত] তাপমাত্রায় সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয় এবং সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত পানির তাপমাত্রা [গণিত] থেকে বৃদ্ধি পায় না। তাই [গণিত] তাপমাত্রায় [গণিত] অংশে পানি তরল ও বাষ্প উভয় অবস্থায় বিরাজ করে।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের লেখচিত্রের কোন অংশে পদার্থটির স্ফুটনাঙ্ক বোঝানো হচ্ছে? কা…
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
