উদ্দীপকের উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরণ ভিন্ন- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরন ভিন্ন। এখানে [গণিত] নং বিক্রিয়াটি একটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া হলেও [গণিত] নং বিক্রিয়াটি পানিযোজন বিক্রিয়া। পানির অণুতে ধনাত্মক হাইড্রোজেন ও ঋণাত্মক হাইড্রক্সিল আয়ন থাকে । কোনো যৌগের দুই অংশ পানির বিপরীত আধানবিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে। এ বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বলে। উদ্দীপকের [গণিত] নং বিক্রিয়ায় পানির বিপরীত আধান দ্বারা [গণিত] বিশ্লিষ্ট হয়ে নতুন যৌগ [গণিত] এবং [গণিত] উৎপন্ন করে। তাই এটি একটি আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া। আয়নিক যৌগ কেলাস গঠনের সময় এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়, একে পানিযোজন বিক্রিয়া বলে। উদ্দীপকের [গণিত] নং বিক্রিয়ায় আয়নিক [গণিত] যৌগের সাথে পানি যুক্ত হয়ে এর কেলাস [গণিত] গঠন করে। তাই এ বিক্রিয়াটি একটি পানিযোজন বিক্রিয়া। সুতরাং, উদ্দীপকের উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরন ভিন্ন।
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরণ ভ…
উদ্দীপক
Comilla · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
