বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন?
উত্তর: দৃশ্যমান আলোর সাতটি বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে বায়ুমণ্ডলের মধ্যদিয়ে যাওয়ার সময় অন্যান্য বর্ণের তুলনায় এর বিক্ষেপণ কম হয়। এ কারণে লাল আলো বায়ুমণ্ডলে অনেকদূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ফলে বিপজ্জনক স্থানে আসার অনেক আগে থেকেই লাল আলো দেখতে পেয়ে বিপদ সম্পর্কে সতর্ক হওয়া যায়। এজন্য বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন?
উত্তর

