“উদ্দীপকের প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত”— রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক থেকে পাই, লক্ষ্যবস্তু দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যবিন্দুতে স্থাপন করা হয়েছে। এ অবস্থায় রশ্মিচিত্র নিম্নরূপ— মনে করি, MPM [গণিত] একটি অবতল দর্পণ P এর মেরু, F প্রধান ফোকাস এবং C বক্রতার কেন্দ্র। প্রধান অক্ষের উপর প্রধান ফোকাস এবং মেরুর মাঝে OA একটি লক্ষ্যবস্তু লম্বভাবে অবস্থান করে। [চিত্র] O থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধান ফোকাস দিয়ে যায় এবং অপর একটি রশ্মি বক্রতার ব্যাসার্ধ তথা কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে এরা দর্পণের পিছনে I বিন্দুতে মিলিত হয় বা I বিন্দু থেকে আসছে বলে মনে হয়। A থেকে একটি রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই সাথে ফিরে আসে। I হতে প্রধান অক্ষের উপর IB লম্ব অঙ্কন করা হলো। তাহলে IB-ই হবে OA লক্ষ্যবস্তুর বিম্ব। বিম্বের অবস্থান: দর্পণের পিছনে বিম্বের প্রকৃতি: অবাস্তব ও সোজা বিম্বের আকার: বিবর্ধিত চিত্র হতে দেখা যাচ্ছে উদ্দীপকের প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
“উদ্দীপকের প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত”— রশ্মিচিত্র অঙ্কন…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
O থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধান ফোকাস দিয়ে যায় এবং অপর একটি রশ্মি বক্রতার ব্যাসার্ধ তথা কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে এরা দর্পণের পিছনে I বিন্দুতে মিলিত হয় বা I বিন্দু থেকে আসছে বলে মনে হয়। A থেকে একটি রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই সাথে ফিরে আসে। I হতে প্রধান অক্ষের উপর IB লম্ব অঙ্কন করা হলো। তাহলে IB-ই হবে OA লক্ষ্যবস্তুর বিম্ব।
বিম্বের অবস্থান: দর্পণের পিছনে
বিম্বের প্রকৃতি: অবাস্তব ও সোজা
বিম্বের আকার: বিবর্ধিত
চিত্র হতে দেখা যাচ্ছে উদ্দীপকের প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত।
