গাড়িতে ভিউমিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর: গাড়ির ভিউমিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত প্রতিবিম্ব গঠিত হয় বলে, এটি গাড়ির ভিউমিরর হিসেবে উপযুক্ত। কেননা গাড়ি চালানোর সময় পেছনের যানবাহন ও পথচারীদের গতিবিধি দেখার জন্য অল্প জায়গায় বিস্তৃত জায়গার ছবি দেখার প্রয়োজন পড়ে। তাই এক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কিন্তু সমতল দর্পণে লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয় ফলে ভিউমিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা উপযুক্ত হয় না। তাই গাড়িতে ভিউমিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৮ : আলোর প্রতিফলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৮ : আলোর প্রতিফলন · সৃজনশীল
গাড়িতে ভিউমিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন? ব্যাখ্যা করো।
উত্তর

