ঘর্মাক্ত অবস্থায় চলন্ত ফ্যানের নিচে বসলে ঠান্ডা লাগে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, পানি সবসময় বাষ্পায়ীত হতে থাকে। এ বাষ্পায়ন নির্ভর করে এর আশ পাশে উপস্থিত জলীয় বাষ্পের উপর। জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন ধীরে হয়। আমাদের ঘর্মাক্ত দেহ থেকে বাষ্পায়নের ফলে এর চারপাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। পাখার বাতাস এ জলীয় বাষ্পকে সরিয়ে দেয় ফলে বাষ্পায়ন দ্রুত হয়। আমরা আরো জানি, বাষ্পায়নের সময় সুপ্ত তাপের প্রয়োজন। ঘাম বাষ্পায়ানের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে ফলে ঠাণ্ডা অনুভূত হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
ঘর্মাক্ত অবস্থায় চলন্ত ফ্যানের নিচে বসলে ঠান্ডা লাগে কেন? ব্যাখ্যা কর।
উত্তর
