বস্তুর অবস্থান পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বস্তুর অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায়। আমরা জানি, সকল পদার্থই অণু-পরমাণু দ্বারা গঠিত। পদার্থের অণুগুলো নিজেদের মধ্যে একটি দূরত্ব বজায় রেখে গতিশীল থাকে। তাপ দিলে গতিশক্তি বেড়ে যায় আর তাই তাপমাত্রা বাড়ে। কিন্তু অবস্থার পরিবর্তনের সময় কিছু তাপ অণুগুলোর মধ্যকার বন্ধন শিথিল করতে কাজে লাগে অর্থাৎ তখন যতই তাপ দেওয়া হোক, তা তাপমাত্রার পরিবর্তন করে না। এই তাপকে সুপ্ততাপ বলে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
বস্তুর অবস্থান পরিবর্তনের সময় তাপমাত্রা স্থির হয়ে যায় কেন? ব্যাখ্যা কর।
উত্তর
