বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কীভাবে বাষ্পায়ন নিয়ন্ত্রণ করে- ব্যাখ্যা করো।
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসের জলীয় বাষ্প ধারণক্ষমতা নির্দিষ্ট। ফলে বাষ্পায়নের সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বাষ্পায়ন যত সহজে হতে পারে, বাষ্পের পরিমাণ বেশি থাকলে বাষ্পায়ন তত সহজে হয় না। বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে বায়ু সদ্য বাষ্পীভূত জলীয় বাষ্পকে অধিক সহজে স্থান করে দিতে পারে। ফলে কম জলীয় বাষ্প ধারণকারী বায়ুতে বাষ্পায়ন দ্রুত হয়। এভাবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাষ্পায়ন নিয়ন্ত্রণ করে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৬ : বস্তুর ওপর তাপের প্রভাব (Full Syllabus) · সৃজনশীল
বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কীভাবে বাষ্পায়ন নিয়ন্ত্রণ করে- ব্যাখ্যা করো।
উত্তর
