আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কেন?
উত্তর: আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কারণ আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন দুটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা আলোকীয় ঘনত্বের ভিন্নতার জন্য আলোর বেগের পরিবর্তন ঘটে। আলোর এই বেগের পরিবর্তনের জন্য আলোকরশ্মি দিক পরিবর্তন করে। [চিত্র] আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায় এবং আলো অভিলম্বের দিকে বেঁকে আসে। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে হালকা মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের তুলনায় বেড়ে যায় এবং আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। মাধ্যমে আলোকীয় ঘনত্বের জন্য দিকের এই পরিবর্তন ঘটে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৯ : আলোর প্রতিসরণ (Full Syllabus) · সৃজনশীল
আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কেন?
উত্তর
আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায় এবং আলো অভিলম্বের দিকে বেঁকে আসে। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে হালকা মাধ্যমে আলোর বেগ ঘন মাধ্যমের তুলনায় বেড়ে যায় এবং আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। মাধ্যমে আলোকীয় ঘনত্বের জন্য দিকের এই পরিবর্তন ঘটে।
