উদ্দীপকের উপকরণগুলো দিয়ে প্রথম শিক্ষার্থী কীভাবে তাড়িত চুম্বক তৈরি করবে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: লোহা, কোবাল্ট আর নিকেল এই তিনটি ধাতুর বিশেষ চৌম্বকীয় ধর্ম আছে। এগুলোকে এলোমেলোভাবে থাকা অসংখ্য ছোট ছোট চুম্বক হিসেবে কল্পনা করা যায়। যেহেতু সবগুলো ছোট চুম্বক এলোমেলোভাবে আছে তাই পুরো লোহার টুকরোটা কোনো চুম্বক হিসেবে কাজ করে না। কিন্তু যখন এটাকে একটা কয়েল বা সলিনয়েডের মাঝে ঢোকানো হয় এবং সেই সলিনয়েডে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন সেটা যে চৌম্বকক্ষেত্র তৈরি করে সেটা লোহার টুকরার ছোট ছোট চুম্বকগুলোকে সারিবদ্ধ করে ফেলে তাই বিদ্যুৎ প্রবাহের জন্য তৈরি চৌম্বক ক্ষেত্রের সাথে সাথে লোহার নিজস্ব চৌম্বক ক্ষেত্র একত্র হয়ে অনেক শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। এভাবে তৈরি করা চুম্বককে বলা হয় তাড়িতচুম্বক। এখন পদার্থবিজ্ঞানের শিক্ষক প্রথম শিক্ষার্থীকে যে উপকরণগুলো দেন তা হতে অন্তরিত তামার তারকে সিলিন্ডার আকৃতির বস্তুর চারপাশে পেঁচিয়ে সলিনয়েড তৈরি করবে। অতঃপর উক্ত সলিনয়েডকে ব্যাটারির সাথে যুক্ত তড়িৎ প্রবাহিত করা হয় এবং সলিনয়েডের মাঝে কাঁচা লোহার টুকরা প্রবেশ করিয়ে তাড়িতচুম্বক তৈরি করবে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের উপকরণগুলো দিয়ে প্রথম শিক্ষার্থী কীভাবে তাড়িত চুম্বক তৈরি …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
শ্রেণি সমবায়ে যুক্ত বর্তনীতে তুল্যরোধ, হলে,
আবার, সমান্তরাল সমবায়ে যুক্ত বর্তনীতে তুল্যরোধ হলে,
এখন, শ্রেণি বর্তনীতে তড়িৎ প্রবাহ, ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ, হলে,
অর্থাৎ, সমান্তরাল সমবায়ের বর্তনীতে তড়িৎ প্রবাহ শ্রেণি সমবায়ের বর্তনীর তড়িৎ প্রবাহের নয়গুণ হবে।
