দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য তড়িৎ প্রবাহ হ্রাস করা হয় কেন?
উত্তর: দূর দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে উত্তাপজনিত শক্তি ক্ষয় ও তড়িৎের সিস্টেম লস কমানোর জন্য তড়িৎ প্রবাহ হ্রাস করা হয়। [গণিত] রোধের পরিবাহী তারের মধ্য দিয়ে I মানের তড়িৎ প্রবাহ চললে তাতে সিস্টেম লসের পরিমাণ [গণিত] । সুতরাং, দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য ব্যবহৃত তারের ভিতর দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহ চলে, ততই এটি উত্তপ্ত হতে থাকে। এই তাপশক্তি পারিপার্শ্বিক বায়ুতে ছড়িয়ে পড়ে। তাপশক্তির উৎপাদনে তড়িৎ ব্যয় হয় এবং এতে অপচয় ঘটে। এছাড়া তার যত বেশি উত্তপ্ত হয় এর রোধও বাড়তে থাকে। এ কারণে দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য তড়িৎ প্রবাহ হ্রাস করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Full Syllabus) · সৃজনশীল
দূরদূরান্তে তড়িৎ প্রেরণের জন্য তড়িৎ প্রবাহ হ্রাস করা হয় কেন?
উত্তর

