সম্রাটের দেখা স্থানে কিভাবে শক্তি উৎপাদিত হচ্ছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপক থেকে পাই, দশম শ্রেণির ছাত্র সম্রাট শিক্ষা সফরে পাবনার রূপপুরে গেল। সেখানে নিউক্লীয় চুল্লীতে শক্তি উৎপাদিত হয়। এই চুল্লিতে জ্বালানি হিসেবে মূলত ইউরেনিয়াম 235 ব্যবহৃত হয়। ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস খুব সহজেই নিউট্রনকে গ্রহণ করতে পারে। তখন ইউরেনিয়াম 235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায়। এটা তখন Kr⁹² এবং Ba¹⁴¹ এ দুটো ছোটো নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। [গণিত] এ বিক্রিয়ায় যে তিনটি নিউট্রন বের হয়ে এসেছে তারা আসলে প্রচণ্ড গতিতে বের হয়ে আসে। তাই খুব সহজে অন্য ইউরেনিয়াম সেগুলো ধরে রাখতে পারে না। কোনোভাবে যদি এগুলোর গতিশক্তি কমানো যায় তাহলে সেগুলো অন্য ইউরেনিয়াম নিউক্লিয়াসে আটকা পড়ে সেটাকেও ভেঙে দিয়ে আরও কিছু শক্তি এবং আরও তিনটি নতুন নিউট্রন বের করবে। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এ কাজটি করা হয়, তাই বের হয়ে আসা নিউট্রনগুলোর গতি কমে আসার পর সেগুলো আবার অন্য নিউক্লিয়াসকে ভেঙে দেয় এবং এভাবে চলতেই থাকে। এ পদ্ধতিতে প্রচণ্ড তাপশক্তি বের হয়ে আসে। সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এভাবেই ইউরেনিয়াম – 235 থেকে সম্রাটের দেখা স্থানে শক্তি উৎপাদন করা যায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-১৩ : তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস (Full Syllabus) · সৃজনশীল
সম্রাটের দেখা স্থানে কিভাবে শক্তি উৎপাদিত হচ্ছে? বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

