নিচের তথ্যগুলো লক্ষ্য কর— i. 1 বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 119°C ii. [গণিত] একটি উর্ধ্বপতিত পদার্থ iii. [গণিত] একটি বিষাক্ত পদার্থ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: পাঠ্যবইয়ের সর্বশেষ সংকরণ অনুযায়ী 1 বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115°C. [গণিত] হলো কর্পূরের সংকেত। কর্পূর একটি উর্ধ্বপাতিত পদার্থ। [গণিত] বা ক্লোরোবেনজিন একটি বিষাক্ত পদার্থ। এসব পদার্থ শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মত কঠিন রোগ হতে পারে। কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে। এসব পদার্থের উদাহরণ হলো বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ) ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ